সোমবার, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণএকদিন পর ফের উত্থানে পুঁজিবাজার
spot_img
spot_img

একদিন পর ফের উত্থানে পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৮ ফেব্রুয়ারি সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও দৈনিক লেনদেনের পরিমাণ। দিন শেষে আজ ৪৬.৩১ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ৮ ফেব্রুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৯ শতাংশ বা ২০.৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৭২.৭৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫১১.৩৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬১০.৩৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৬ টির, কমেছে ১৪৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪৬.৩১ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৩৩ কোটি ৯৬ লাখ ৭৮ হাজার ৮৭৫ টি শেয়ার ২ লাখ ৪০ হাজার ৭৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৪৪৯ কোটি ৭৫ লাখ ৮১ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৭ ফেব্রুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৭ শতাংশ বা ১২.৪৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ৭ হাজার ৫১.৮০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৪৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৫০৯.৫৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.৮১ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ৬০৭.৭২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৩৩ টির, কমে ১৯২ টির এবং অপরিবর্তিত রয় ৫৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩৫ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ২৮ কোটি ৩৯ লাখ ১৬ হাজার ৩০৯টি শেয়ার ২ লাখ ৩৫ হাজার ৫৮০ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৪২৭ কোটি ৭৯ লাখ ২০ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২১ কোটি ৬ লাখ ৬১ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২০ শতাংশ বা ৪১.৭২ পয়েন্ট কমে অবস্থান করছে ২০ হাজার ৭১৭.৪১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৫২ টির, কমেছে ১২৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬৩ কোটি ৭৯ লাখ ৬৭ হাজার ২৬৮ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪২ কোটি ২৭ লাখ ৫১ হাজার ৫১ টাকা। অর্থাৎ সিএসইতে আজ  লেনদেন বেড়েছে ২১ কোটি ৫২ লাখ ১৬ হাজার ২১৭ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments