শনিবার, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদএক বছরে দ্বিগুণ অর্জনের টার্গেট নিয়ে কৃষিবিদ ফিডের সেলস্ মিটিং অনুষ্ঠিত
spot_img
spot_img

এক বছরে দ্বিগুণ অর্জনের টার্গেট নিয়ে কৃষিবিদ ফিডের সেলস্ মিটিং অনুষ্ঠিত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আগামী এক বছরে দ্বিগুণ অর্জনের লক্ষমাত্রা নিয়ে কৃষিবিদ ফিড লিমিটেডের ‘ডাবলিং দ্যা ফিগার’ শীর্ষক সেলস্ মিটিং সম্পন্ন হয়েছে। গত ০২ ফেব্রুয়ারি ২০২২ বুধবার কৃষিবিদ সিটিতে এই সভা অনুষ্ঠিত হয়, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ফিড লিমিটেডের চেয়ারম্যান বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল।

প্রধান অতিথির বক্তব্যে ড. আফজাল বলেন কৃষিবিদ ফিড লিমিটেড মানুষের আস্থা ও ভালবাসা নিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলছে, মানুষের আস্থা এবং আমাদের সামর্থের সংমিশ্রনে আগামী এক বছরে আমরা আমাদের বর্তমান সক্ষমতার দিগুণ করতে চাই। তিনি জানান কৃষিবিদ ফিড লিমিটেড পুঁজিবাজারের কোয়ালিফাইড ইনভেস্টরস (Qualified Investors-QI) অফারের মাধ্যমে বাজারে থেকে প্রাপ্ত টাকা দিয়ে ইতোমধ্যে দিনাজপুর ও মাগুরায় পৃথক দুটি ফিড মিলের নির্মাণ কাজ চলছে, বর্তমানে কৃষিবিদ ফিড লিমিটেড প্রতি মাসে ছয় হাজার মেট্রিক টন ক্যাটল, ফিস ও পোল্ট্রি ফিড উৎপাদন করছে, নির্মানাধীন দুটি ফিড মিলের কাজ সম্পন্ন হলে প্রতি মাসে ১২,০০০ মেট্রিক টন ফিড উৎপাদন ও বিপনণ করতে পারবে বলে আশা রাখেন তিনি ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষিবিদ গ্রুপের চেয়ারম্যান প্রফেসর ড. রফিকুল ইসলাম সরকার, কৃষিবিদ গ্রুপের ডিএমডি কৃষিবিদ মু. আলমগীর, কৃষিবিদ ফিড লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ রেজাউল করিম খান টুটুল সহ সারাদেশ থেকে আগত বিপনণ বিভাগের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে ২০২১ সালের বেষ্ট সেলারকে পুরস্কার প্রদান করা হয়। (প্রেস বিজ্ঞপ্তি)

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments