
ডেইলি শেয়ারবাজার ডেস্ক:
বাংলাদেশের হয়ে ওয়ানডে ফরমেটে ম্যাচ খেলার সংখ্যায় সাকিব আল হাসানের রেকর্ড স্পর্শ করতে যাচ্ছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। আগামীকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলতে নামলেই সাকিবের সমান সংখ্যক ম্যাচ খেলা হবে তামিমের।
বাংলাদেশের হয়ে সাকিব এখন পর্যন্ত ২০৬টি ম্যাচ খেলেছেন। তামিম খেলেছেন ২০৫টি। আগামীকাল জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নামলেই সাকিবের সমান হয়ে যাবে তামিমের।
বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম। ২১৭টি। তার পরপরই আছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ২১৬টি ম্যাচ খেলেছেন তিনি। বাংলাদেশের হয়ে এই চারজনই ২শ বা তার বেশি ম্যাচ খেলেছেন। পঞ্চপান্ডবের অন্যজন মাহমুদুল্লাহ রিয়াদ খেলেছেন ১৮৬টি। তালিকার পঞ্চমস্থানে রয়েছেন তিনি।
























Recent Comments