সোমবার, ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়সারাদেশে ভোটার দিবস পালিত - দেশে মোট ভোটার ১০ কোটি ৯৮ লাখ...
spot_img
spot_img

সারাদেশে ভোটার দিবস পালিত – দেশে মোট ভোটার ১০ কোটি ৯৮ লাখ ১৯ হাজার ১১২

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: 

ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০১৯ এর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২ মার্চ) জাতীয় ভোটার দিবসে এ তালিকা প্রকাশ করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেন, দেশে মোট ভোটার ১০ কোটি ৯৮ লাখ ১৯ হাজার ১১২। নারী ভোটার ৫ কোটি ৪৩ লাখ ৩৬ হাজার ২২২ জন এবং পুরুষ ভোটার ৫ কোটি ৫৪ লাখ ৮২ হাজার ৫৩০ জন। হিজড়া ভোটার ৩৬০ জন। এর মধ্যে নতুন ভোটার হয়েছেন ৬৯ লাখ ৭১ হাজার ৪৭০ জন।

ভোটার দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সিইসি এসব তথ্য জানান। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। আরো উপস্থিত ছিলেন- নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী ও কবিতা খানম। নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‘ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব’ এই প্রতিপাদ্য নিয়ে এবারের জাতীয় ভোটার দিবস পালন করা হচ্ছে। সকালে ভোটার দিবস উদযাপনের শুরুতে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. আব্দুল বাতেন বলেন, আজ হালনাগাদ ভোটারের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে নতুন ভোটারদের হাতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তুলে দেয়া হচ্ছে। এবার প্রথম দিন হালনাগাদ তালিকা প্রকাশ এবং এনআইডি ভোটারদের হাতে তুলে দেয়া হচ্ছে।

আজ সারাদেশে ভোটার দিবস পালিত হচ্ছে। সকাল সাড়ে ৮টার দিকে জাতীয় সংসদ ভবনের সামনে পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী ও কবিতা খানম। এছাড়া নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীরও উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments