
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর’২১-ডিসেম্বর’২১) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড।প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএস বেড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬.১৩ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১.২০ টাকা। এছাড়া ছয় মাসে (জুলাই’২১-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১১.৬৭ টাকা। গত অর্থবছরের শেয়ার প্রতি আয় ছিল ১.৭২ টাকা।
এদিকে কোম্পানিটির শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৪৬.৯৫ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.১৭ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.
































Recent Comments