শুক্রবার, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যযুক্তরাজ্যে ইরানের রাষ্ট্রদূতকে তলব
spot_img
spot_img

যুক্তরাজ্যে ইরানের রাষ্ট্রদূতকে তলব

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

লন্ডনে থাকা ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে যুক্তরাজ্য। গতকাল রোববার ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে দেশটিতে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত রব ম্যাকায়ারকে আটক করে এক ঘণ্টার বেশি সময় তাকে আটকে রাখার পর ছেড়ে দেয়া হয়। তারই প্রেক্ষিতে ব্রিটিশ কর্তৃপক্ষের এই পদক্ষেপ বলে জানিয়েছে রয়টার্স।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের এক মুখপাত্র তাদেরকে বলেছেন, গত শনিবার তেহরানে ব্রিটিশ রাষ্ট্রদূতকে আটকে রাখার ব্যাপারে জবাবদিহিতার জন্য সোমবার লন্ডনে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে তলব করা হয়েছিল।

বরিস জনসনের ওই মুখপাত্র বলেন, ‘গতকালের ওই ঘটনা ছিল ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন। তাই অগ্রহণযোগ্য ওই ঘটনা তদন্ত করা দরকার। আমরা ইরান সরকারের কাছ থেকে সম্পূর্ণ আশ্বাস চাই যে এরকম ঘটনা আর কখনো যেনো না ঘটে। তাই কমনওয়েলত অফিস ইরানি রাষ্ট্রদূতকে তলব করে প্রবল আপত্তির কথা জানিয়েছে।’

ইরানের অভ্যন্তরীণ বিষয়ে উসকানিমূলক তৎপরতা চালানোর দায়ে গতকাল তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত রব ম্যাকায়ারকে শনিবার কয়েক ঘণ্টার জন্য আটক করে ইরান। পরে অবশ্য তাকে ছেড়ে দেয়া হয়। ইরানিদের বিক্ষোভে রাষ্ট্রদূত রব ম্যাকায়ার উপস্থিত হওয়ার পর এই তাকে সাময়িক আটক করে ইরান।
ইউক্রেনের যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতদের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে শনিবার বিকেলে তেহরানে অবস্থিত আমিরকাবির বিশ্ববিদ্যালয়ের সামনে ওই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনাও ঘটে।
ইরান সরকারের দাবি, ব্রিটিশ রাষ্ট্রদূত রব ম্যাকায়ার ওই সমাবেশে উপস্থিত ছিলেন। তিনি পুলিশের বিরুদ্ধে দুস্কৃতকারীদের উসকে দেয়ার অপতৎপরতা চালানোয় তাকে আটক করা হয়। ইউক্রেনের যাত্রীবাহী ওই বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হলে তাতে ১৭৬ আরোহীর সবাই প্রাণ হারান।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments