
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির শেয়ার লেনদেন ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামীকাল ১৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার চালু হবে । কোম্পানিগুলো হলো- প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড, মীর আক্তার হোসেন লিমিটেড এবং সিঙ্গার বাংলাদেশ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
রেকর্ড ডেটের কারণে আজ এ কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ রয়েছে। এর আগে ১৪ ও ১৫ ফেব্রুয়ারি স্পট মার্কেটে শেয়ার লেনদেন করেছে এ কোম্পানি।
উল্লেখ্য, প্যারামাউন্ট টেক্সটাইল ২০ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড, মীর আক্তার ১২.৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং সিঙ্গার বাংলাদেশ ৬০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষনা করেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.


































Recent Comments