
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির শেয়ার লেনদেন ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামী ২০ ফেব্রুয়ারি, রোববার চালু হবে । কোম্পানিগুলো হলো- মুন্নু ফেব্রিক্স লিমিটেড, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড এবং জেনেক্স ইনফোসিস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
রেকর্ড ডেটের কারণে আজ এ কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ রয়েছে। এর আগে ১৫ও ১৬ ফেব্রুয়ারি স্পট মার্কেটে শেয়ার লেনদেন করেছে এ কোম্পানি।
উল্লেখ্য, মুন্নু ফেব্রিক্স অন্তর্বর্তীকালীন ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড, বার্জার পেইন্টস অন্তর্বর্তীকালীন ৩০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং জেনেক্স ইনফোসিস ১০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষনা করেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.


































Recent Comments