শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়ফের বৈঠকে সার্চ কমিটি
spot_img
spot_img

ফের বৈঠকে সার্চ কমিটি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও ইসি নিয়োগে ১০ জনের নাম সুপারিশের জন্য গঠিত সার্চ কমিটি আজ ফের বৈঠকে বসেছে। আজ শনিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ বৈঠক শুরু হয়।

আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে উপস্থিত রয়েছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।

সূত্র মতে, সার্চ কমিটির আহ্বানে বিভিন্ন দল, সংগঠন ও ব্যক্তির কাছ থেকে পাওয়া ৩২২ জনের নামের তালিকা থেকে অর্ধশতাধিক ব্যক্তির বিষয়ে চলছে যাচাই-বাছাই।যেখান থেকে যোগ্যদের খুঁজে বের করবে কমিটি। তবে এর বাইরেও যোগ্যদের খুঁজছে সার্চ কমিটি। যোগ্যদের বাছাই করতে আজ শনিবার ফের বৈঠকে বসবে সার্চ কমিটি।

অনুসন্ধান কমিটির চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হয় বুধবার (১৬ ফেব্রুয়ারি)। ওইদিন বিকেলের বৈঠকে ৩২২ জনের নামের তালিকা বাছাই করে ৫০ জনের একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করা হয় বলে কমিটি সূত্রে জানা গেছে।

নিবন্ধিত রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও ব্যক্তিপর্যায় থেকে আসা প্রস্তাবের বাইরে নির্বাচন কমিশন গঠনে এই কমিটি নিজেরাও যোগ্য ব্যক্তি বাছাই করতে পারবে। সব নামের মধ্য থেকে ১০ জনের নাম বাছাই করে রাষ্ট্রপতির কাছে পাঠাবে অনুসন্ধান কমিটি। সেখান থেকে প্রধান নির্বাচন কমিশনার ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগ করবেন রাষ্ট্রপতি।

ইসি গঠনে নিবন্ধিত রাজনৈতিক দল থেকে এসেছে ১৩৬ জনের নাম। পেশাজীবী সংগঠন দিয়েছে ৪০টি নাম। ইমেইলে এসেছে ৯৯ জনের নাম আর ব্যক্তিগত পর্যায়ে প্রস্তাব করেছেন ৩৪ জন। এ ছাড়া বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মতবিনিময়ের সময়ও অন্তত ২০ জনের নাম পাওয়া গেছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। অনুসন্ধান কমিটি নির্ধারিত সময়ের মধ্যে ইসি গঠন সংক্রান্ত দায়িত্ব পালন সম্পন্ন করবেন বলে আশা প্রকাশ করেছেন মন্ত্রিপরিষদ সচিব।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments