
ডেইলি শেয়ারবাজার ডেস্ক:
ফিক্সড প্রাইস পদ্ধতিতে পুঁজিবাজারে আসার আবেদন করেছে মোবাইল ফোন অপারেট কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড। সোমবার (০২ মার্চ) শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) কোম্পানিটির পক্ষে ইস্যু ম্যানেজার আইডিএলসি ইনভেস্টমেন্টস আবেদন করেছে। ইস্যু ম্যানেজার সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, শেয়ার প্রতি ১০ টাকায় ৫২ কোটি ৩৭ লাখ ৯৩ হাজার ৩৩৪টি শেয়ার ইস্যুর মাধ্যমে ৫২৩ কোটি ৭৯ লাখ ৩৩ হাজার ৩৪০ টাকা সংগ্রহ করবে রবি। নতুন শেয়ারের মধ্যে ৩৮৭ কোটি ৭৪ লাখ ২৪ হাজার টাকার শেয়ার আইপিওতে ইস্যু করা করা হবে বিনিয়োগকারিদের জন্য। বাকি ১৩৬ কোটি ৫ লাখ ৯ হাজার ৩৪০ টাকার শেয়ার ইস্যু করা হবে কোম্পানির কর্মচারী ও পরিচালকদের জন্য।
উল্লেখ্য, দেশে রবির সেবাগ্রহীতার সংখ্যা এখন ৪ কোটি ৭৩ লাখ, যা দেশের মোট গ্রাহক সংখ্যার প্রায় ৩০ শতাংশ। মালয়েশিয়ার কোম্পানি আজিয়াটা রবির ৬৮.৭ শতাংশ শেয়ারের মালিক।
























Recent Comments