শুক্রবার, ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণকারসাজির কবলে পুঁজিবাজার
spot_img
spot_img

কারসাজির কবলে পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৪ ফেব্রুয়ারি সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে বেড়েছে দৈনিক লেনদেনের পরিমাণ। দিন শেষে আজ ৯.২০ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ২৪ ফেব্রুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৫৭ শতাংশ বা ১০৯.২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৮৩৯.৪৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২২.৮৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৭৫.৭২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩৫.৫২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫১৪.৯৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩০ টির, কমেছে ৩২৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ২১ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৯.২০ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ২৮ কোটি ২৩ লাখ ৯৯ হাজার ৮৭৫ টি শেয়ার ২ লাখ ৩১ হাজার ৫৯২ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৪৯ কোটি ৫০ লাখ ২৩ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৩ ফেব্রুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৪ শতাংশ বা ৩০.৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ৯৪৮.৬৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৪৯৮.৫৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৪.১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ৫৫০.৫০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৮৫ টির, কমে ১৩৫ টির এবং অপরিবর্তিত রয় ৫৯ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৪৮.৮১ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ১৯ কোটি ৬৩ লাখ ৯১ হাজার ৫৪৬ টি শেয়ার ১ লাখ ৮৭ হাজার ৮৪০ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৮৮৭ কোটি ৪৯ লাখ ১৮ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৬২ কোটি ১ লাখ ৫ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.৬৩ শতাংশ বা ৩৩২.৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৯৮১.৩৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৩৭ টির, কমেছে ২৪৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৭ কোটি ৪৫ লাখ ৯১ হাজার ২১৭ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৪ কোটি ৪৬ লাখ ১৬ হাজার ৪৩৮ টাকা। অর্থাৎ সিএসইতে আজ  লেনদেন বেড়েছে ১২ কোটি ৯৯ লাখ ৭৪ হাজার ৭৭৯ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments