বুধবার, ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়দক্ষিণ বঙ্গোপসাগর সহ আশপাশে লঘুচাপের সম্ভাবনা
spot_img
spot_img

দক্ষিণ বঙ্গোপসাগর সহ আশপাশে লঘুচাপের সম্ভাবনা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রোববার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়- রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের দুইএক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে নদী-অববাহিকায় হালকা কুয়াশা পড়তে পারে। এ ছাড়া সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১২দশমিক ৭ডিগ্রি সেলসিয়াস। বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৯ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে ১৬দশমিক ৮, চট্টগ্রামে ১৮দশমিক ৯, সিলেটে ১৬দশমিক ৫, রাজশাহীতে ১৫দশমিক ৮, রংপুরে ১৬দশমিক ৩, খুলনায় ১৯ডিগ্রি এবং বরিশালে ১৬দশমিক ৫ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া সীতাকুণ্ড ও ফেনীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ডিগ্রী সেলসিয়াস।

পূর্বাভাসে আরও বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

 

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments