রবিবার, ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকইরানে কোভিড-১৯ ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে - আক্রান্ত ২৩ সংসদ সদস্য
spot_img
spot_img

ইরানে কোভিড-১৯ ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে – আক্রান্ত ২৩ সংসদ সদস্য

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

কোভিড-১৯ (করোনা) ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে ইরানি। কয়েক দিনের ব্যবধানে দেশটিতে ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩৩৬ জনে। এর মধ্যে ২৩ জন সংসদ সদস্য। ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৭৭ জন।

মঙ্গলবার (৩ মার্চ) দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার আবদুল রেজা মিসরি এক ঘোষণায় কোভিড ভাইরাসে ইরানের অন্তত ২৩ জন সংসদ সদস্য আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন।

সংক্রমণের শঙ্কায় দেশটির পার্লামেন্টের অধিবেশন স্থগিত করা হয়েছে।

ডেপুটি স্পিকার আবদুল রেজা মিসরি বলেছেন, নমুনা পরীক্ষায় ২৩ সংসদ সদস্যের শরীরে ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানায়, যেসব সংসদ সদস্য আক্রান্ত হয়েছেন তারা মূলত নির্বাচনি এলাকায় জনগণের সংস্পর্শে যাওয়ায় সংক্রমিত হয়েছেন।

দেশটির উপস্বাস্থ্যমন্ত্রী আলী রেজা রাইসি রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক বক্তব্যে জানান, ভাইরাসে এখন পর্যন্ত মোট ২ হাজার ৩৩৬ জন আক্রান্ত হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন ৭৭ জন।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments