
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড-ওয়ান। আজ ফান্ডটির দর ৯০ পয়সা বা ১০ শতাংশ কমেছে। ফান্ডটি সর্বশেষ ৮ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। এদিন ফান্ডটি ২৪ বারে ২৩ হাজার ১৭০টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ লাখ ৯০ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড। আজ কোম্পানিটির দর ১ টাকা ৫০ পয়সা বা ৭.০৮ শতাংশ কমেছে। শেয়ারটি সর্বশেষ ১৯ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে হাওয়া ওয়েল টেক্সটাইল । কোম্পানিটির দর ১০ পয়সা বা দশমিক ২২ শতাংশ কমেছে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- কাশেম ইন্ডাস্ট্রিজের ৬.২৭ শতাংশ, হামিদ ফেব্রিক্সের ৫.৪৭ শতাংশ, আমান ফিডের ৪.৬২ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৪.৬০ শতাংশ, অ্যাপেক্স ফুডসের ৪.৪৪ শতাংশ, প্রিমিয়ার ব্যাংকের ৪.৩২ শতাংশ ও ফ্যামিলি টেক্সের ৪.২৫ শতাংশ কমেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.
































Recent Comments