
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: অবশেষে শোকের সাগরে ভাসিয়ে কবরে শায়িত হলেন প্যাসিফিক জিন্স গ্রুপের চেয়ারম্যান মো. নাছির উদ্দিন। শেষ বিদায়ের আগে সকাল থেকে বাদ আসর পর্যন্ত মরহুমের তিনটি নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। ওয়াসা মোড়ের জমিয়তুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত তার দ্বিতীয় জানাজার নামাজে ইমামতী করেন মাইজভান্ডার দরবার শরীফের বর্তমান গদীনশীন পীর ছাহেব হযরত শাহসূফি আলহাজ্ব মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল-হাছানী আল মাইজভান্ডারী (মা.জি.আ.)। উক্ত নামাজে জানাজায় বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এমপিসহ দেশ বরণ্য স্বনামধন্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বিকেল সোয়া ৩টায় ব্যাংককের একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে প্যাসিফিক জিন্সসহ বিভিন্ন কারখানার শ্রমিক-কর্মকর্তা, স্বজন, শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নিম্নে জানাজা নামাজের ভিডিও দেওয়া হলো:
নাছির উদ্দিনের বড় ছেলে, চট্টগ্রাম চেম্বারের সহ-সভাপতি সৈয়দ মো. তানভীর জানান, বুধবার ভোরে থাইল্যান্ড থেকে তার বাবার মরদেহ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর আনা হয়। তারপর সকাল সাড়ে ৯টার দিকে ইপিজেডে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বাদে জোহর ওয়াসা মোড়ের জমিয়তুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। বাদ আসর নিজবাড়িতে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.
































Recent Comments