
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, প্রতিষ্ঠানটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৭ শতাংশ। কোম্পানিটি ৬২৭ বারে ১২ লাখ ৯ হাজার ৪৮৫টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ১৩ লাখ ২০ হাজার টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা বিডি থাই ফুডের বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৭ শতাংশ। কোম্পানিটি ৮ হাজার ৬৩৮ বারে ১৫ লাখ ৮৪ হাজার ৯০৭টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কােটি ৪৫ লাখ ৭০ হাজার টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা সিএপিএম আইবিবিএল ইসলামী মিঊচ্যুয়াল ফান্ডের বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৫৫ শতাংশ। প্রতিষ্ঠানটির ৪৫৬ বারে ১০ লাখ ৬ হাজার ৩৪৯টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৪৭ লাখ ৭০ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ফার কেমিক্যালের ৭.৪৩ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৬.৮৭ শতাংশ, হা-ওয়েলের ৬.১৪ শতাংশ, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ৫.৬৮ শতাংশ, এস ই এম এল আইবিবিএল শারিয়াহ ফান্ডের ৪.৭৬ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ানের ৪.১৬ শতাংশ এবং ভ্যানগার্ড এএমএল বিডি ফিন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ানের ৪.১৬ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.





























Recent Comments