
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বর্তমান সময়ে ঢালিউডের ব্যস্ততম চিত্রনায়িকা শবনম বুবলী। কাজের সংখ্যার পাশাপাশি মানেও তিনি বেশ মনযোগী। এবার ‘লোকাল’ নামে নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। সিনেমাটি পরিচালনা করবেন পরিচালক সাইফ চন্দন। প্রযোজনা করছেন টাইগার মিডিয়া।
সাইফ চন্দন বলেন, ‘আমার নতুন সিনেমা ‘লোকাল’-এ কাজ করছেন বুবলী। তার সঙ্গে চুক্তিও করা হয়েছে। এই সিনেমায় তাকে একজন সংগ্রামী নারী চরিত্রে দেখা যাবে। যে কিনা এলাকার নানা বাধা পেরিয়ে এক সময় নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন। সিনেমাটিতে বুবলী ছাড়া আর করো সঙ্গে চুক্তিবন্ধ করা হয়নি এখনো। প্রাথমিক কথা চলছে কয়েক জনের সঙ্গে। তাই এখনই অন্যদের নাম বলতে চাইছি না। দ্রুতই ছবিটির শুটিং শুরু হবে।
এদিকে সাইফ চন্দনের ‘কয়লা’ নামের সিনেমাতেও কাজ করছেন বুবলী। সেখানে তার নায়ক নিরব। ছবিটির শুটিং শেষের দিকে বলে জানান পরিচালক।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
























Recent Comments