বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যমাহির নায়ক হচ্ছেন রোশান
spot_img
spot_img

মাহির নায়ক হচ্ছেন রোশান

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

পরিচালক ওয়াজেদ আলী সুমনের ‘ব্লাড’ শিরোনামের একটি সিনেমায় চিত্রনায়িকা মাহিয়া মাহির নায়ক হচ্ছেন জিয়াউল রোশান। প্রথমবারের মত মাহির নায়ক হওয়ার খবর নিশ্চিত করেছেন রোশান।

জিয়াউল রোশান বলেন, ‘সুমন ভাইয়ের সিনেমায় মৌখিকভাবে কাজ করতে রাজি হয়েছি। এখনো অফিসিয়ালি চুক্তিবদ্ধ হইনি। শুটিং এর ডেট নিয়ে আলোচনা চলছে। সব ঠিক থাকলে আমি সিনেমাটি করছি।’

এর আগে সিনেমাটিতে মাহিয়া মাহি চুক্তিবদ্ধ হয়েছেন। আর এই সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর আবার বড় পর্দায় ফিরছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এই চিত্রনায়িকা।

জানা গেছে, জানুয়ারির শেষেই অ্যাকশন ঘরানার ‘ব্লাড’ সিনেমার শুটিং শুরু হবে। সিনেমাটিতে মাহিকে নায়িকা ও খলনায়িকার দ্বৈত চরিত্রে দেখা যাবে।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments