ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৫ শতাংশ। এর আগে বিডি থাই ফুডের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৯.৬০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪৩.৫০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩.৯০ টাকা বেড়েছে।
তালিকায় ২য় স্থানে থাকা সানলাইফ ইন্সুরেন্সের বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৮ শতাংশ। কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৫.৮০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩৯.৩০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩.৫০ টাকা বেড়েছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিডিকমের ৯.৬৫ শতাংশ, এনভয় টেক্সটাইলের ৯.৬৩ শতাংশ, কুইনসাউথ টেক্সটাইলের ৮.২৯ শতাংশ, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৭.৫৩ শতাংশ, লাভেলোর ৬.২৩ শতাংশ, অগ্নি সিস্টেমসের ৫.৯৫ শতাংশ এবং ড্রাগন সোয়েটারের শেয়ার দর ৫.৬৮ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
























Recent Comments