
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বিডিকম অনলাইন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ২৮২ বারে ১ কোটি ১৬ লাখ ৮৩ হাজার ৩৬৫টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪০ কোটি ৭ লাখ ৪০ হাজার টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা অগ্নি সিস্টেমসের বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৪ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ২১৭ বারে ৮৩ লাখ ২০ হাজার ৫৭৭টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২১ কোটি ৬০ লাখ ৫০ হাজার টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ভিএফএস থ্রেড ডাইং লিমিটেডের বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬১ শতাংশ। কোম্পানিটি ৭৪৩ বারে ৪৬ লাখ ৬৭ হাজার ৭৩৩টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯ কোটি ৯৫ লাখ ২০ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- কাসেম ইন্ডাস্ট্রিসের ৮.৯৯ শতাংশ, কুইন সাউথ টেক্সটাইলের ৮.৬৭ শতাংশ, ইয়াকিন পলিমারের ৭.৫০ শতাংশ, ইনটেকের ৭.৩৩ শতাংশ, শেফার্ড ইন্ডাস্ট্রিজের ৭.১৬ শতাংশ, দা ঢাকা ডাইংয়ের ৭.০৩ শতাংশ এবং তসরিফা ইন্ডান্ট্রিজের ৬.৩৮ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments