
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটির শেয়ার দর আজ কমেছে ১ দশমিক ৯৯ শতাংশ। কোম্পানিটি ২২৮ বারে ৬ হাজার ৮৭২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪৯ লাখ ৬০ হাজার টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা জেমিনী সী ফুডের শেয়ার দর আজ কমেছে ১ দশমিক ৯৯ শতাংশ। কোম্পানিটি ৭৮৫ বারে ৬৯ হাজার ৪২৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৬১ লাখ ৯০ হাজার টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা লিব্রা ইনফিউশনসের শেয়ার দর আজ কমেছে ১ দশমিক ৯৯ শতাংশ। কোম্পানিটি ২৩৪ বারে ৪ হাজার ৭৩০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪৩ লাখ ৭০ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – তমিজউদ্দিন টেক্সটাইলের ১.৯৮ শতাংশ, বাংলাদেশ ল্যাম্পসের ১.৯৮ শতাংশ, লিন্ডে বাংলাদেশের ১.৯৮ শতাংশ, এ্যাপেক্স ফুডসের ১.৯৭ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ১.৯৫ শতাংশ, এএমসিএলের (প্রান) ১.৯৫ শতাংশ এবং এ্যাপেক্স ট্যানারি ১.৯৪ শতাংশ কমেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.
































Recent Comments