
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ২০ খাতের মধ্যে ১৩ খাতের শেয়ারদরই কমেছে। দর কমাতে ১৩ খাতের বিনিয়োগকারীরা সাপ্তাহিক রিটার্নে লোকসানে রয়েছেন। ইবিএল সিকিউরিটিজের সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য পাওয়া গেছে।
খাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি লোকসানে রয়েছেন খাদ্য ও আনুষঙ্গিক খাতের বিনিয়োগকারীরা। এখাতের বিনিয়োগকারীরা লোকসান গুনছেন ৪.৬০ শতাংশ।
দ্বিতীয় সর্বোচ্চ লোকসানে রয়েছেন জীবন খাতের বিনিয়োগকারীরা। এখাতের বিনিয়োগকারীরা লোকসান গুনছেন ২.৪০ শতাংশ।
তৃতীয় সর্বোচ্চ লোকসানে রয়েছেন সিমেন্ট খাতের বিনিয়োগকারীরা। এখাতের বিনিয়োগকারীরা লোকসান গুনেছেন ১.৮০ শতাংশ।
এছাড়া, বিনিয়োগকারীরা লোকসান গুনেছেন ওষুধ ও রসায়ন খাতে ১.৪০ শতাংশ, ট্যানারী খাতে ১.২০ শতাংশ, বিবিধ খাতে ১ শতাংশ, টেলিকম খাতে ১ শতাংশ, পেপার ও প্রিন্টিং খাতে ০.৯০ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ০.৪০ শতাংশ, সিরামিক খাতে ০.৩০ শতাংশ, পাট খাতে ০.৩০ শতাংশ, সেবা ও আবাসন খাতে ০.২ শতাংশ এবং সাধারণ বিমা খাতে ০.১০ শতাংশ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.
































Recent Comments