মঙ্গলবার, ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে যুক্তরাষ্ট্রের ৫ কোটি ৯০ লাখ ডলার সহায়তা ঘোষণা
spot_img
spot_img

ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে যুক্তরাষ্ট্রের ৫ কোটি ৯০ লাখ ডলার সহায়তা ঘোষণা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: 

কক্সবাজারে ক্যাম্পে থাকা রোহিঙ্গা এবং ক্ষতিগ্রস্ত স্থানীয় জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে মানবিক সহায়তা হিসেবে যুক্তরাষ্ট্র সরকার পাঁচ কোটি ৯০ লাখ ডলারের বেশি সহায়তার ঘোষণা দিয়েছে। ২০২০ সালের জয়েন্ট রেসপন্স প্ল্যান এর আওতায় গতকাল জেনেভায় এই ঘোষণা দেয়া হয়।

ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার আজ এক সংবাদ সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্রের অতিরিক্ত এই মানবিক সহায়তার বিস্তারিত তুলে ধরেন। আমেরিকান সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত বলেন, মিয়ানমার ও বাংলাদেশের এই সঙ্কট মোকাবিলায় যুক্তরাষ্ট্র ২০১৭ সালের আগস্টের সহিংসতার পর থেকে মানবিক সহায়তায় এখনও শীর্ষ অবস্থানে রয়েছে। নতুন অঙ্গীকারসহ আমরা এ পর্যন্ত প্রায় ৮২ কোটি ডলার সহায়তা দিয়েছি। এর মধ্যে ৬৯ কোটি ৩০ লাখ ডলার দেয়া হয়েছে বাংলাদেশের অভ্যন্তরীন বিভিন্ন কর্মসূচিতে। এই সঙ্কট মোকাবিলায় জয়েন্ট রেসপন্স প্ল্যানের আওতায় যেসব দেশ সহায়তা দিয়েছে তাদের স্বাগত জানিয়ে রাষ্ট্রদূত বলেন, এই সঙ্কটের বিশালমাত্রার প্রয়োজন একা কারও পক্ষে পূরণ করা সম্ভব নয়। যুক্তরাষ্ট্রও এটি পারবে না।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments