শুক্রবার, ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণআবারও ভারি হচ্ছে লোকসানের বোঝা
spot_img
spot_img

আবারও ভারি হচ্ছে লোকসানের বোঝা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২০ মার্চ সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও দৈনিক লেনদেনের পরিমাণ। দিন শেষে আজ ৬.০৬ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ২০ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৯৯ শতাংশ বা ৬৭.৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৬৯৮.০৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৩.০০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৪১.৩০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৩.৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৪৩৪.৯৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৩ টির, কমেছে ৩৩৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৬.০৬ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ১৭ কোটি ৭৪ লাখ ১৩ হাজার ৫৯৫ টি শেয়ার ১ লাখ ১৪ হাজার ৩২৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৬১৬ কোটি ১১ লাখ ২৫ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১৬ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০০১৬৩ শতাংশ বা ০.১১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ৭৬৫.৫৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৩৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৪৫৪.৩১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.৪৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ৪৫৮.৪৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১১৯ টির, কমে ২২৮ টির এবং অপরিবর্তিত রয় ৩৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩১.৩১ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ২৩ কোটি ৮৯ লাখ ৮০ হাজার ২৪২ টি শেয়ার ১ লাখ ৫৯ হাজার ৫২০ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৮৩৫ কোটি ৭০ লাখ ৬২ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ২১৯ কোটি ৬৯ লাখ ৩৭ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৮৬ শতাংশ বা ১৭১.১০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৬৫০.০৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২৬টির, কমেছে ২৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১৭ কোটি ৫৬ লাখ ৪৪ হাজার ৭২৮ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ২৩ কোটি ২২ লাখ ৬১ হাজার ৬২৪ টাকা। অর্থাৎ সিএসইতে আজ লেনদেন কমেছে ৫ কোটি ৬৬ লাখ ১৬ হাজার ৮৯৬ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments