শনিবার, ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআইপিওপুঁজিবাজারে আসতে চায় স্টার অ্যাডহেসিভস
spot_img
spot_img

পুঁজিবাজারে আসতে চায় স্টার অ্যাডহেসিভস

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পারটেক্স গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান স্টার অ্যাডহেসিভস লিমিটেড কোম্পানিটি ফিক্সড প্রাইস পদ্ধতির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ার বিক্রি করে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে চায়। এ লক্ষ্যে আজ ৫ মার্চ, বৃহস্পতিবার কোম্পানিটি দেশের অন্যতম শীর্ষ মার্চেন্ট ব্যাংক ইবিএল ইনভেস্টমেন্টস লিমিটেডের সঙ্গে একটি চুক্তি সই করেছে। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

চুক্তি অনুসারে, ইবিএল ইনভেস্টমেন্টস লিমিটেড স্টার অ্যাডহেসিভের ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবে।

আইপিওর মাধ্যমে বাজার থেকে উত্তোলন করা অর্থ কোম্পানিটি এর ব্যবসা সম্প্রসারণে ব্যয় করবে।

স্টার অ্যাডহেসিভস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আজিজ আল কায়সার এবং ই বি এল  ইনভেস্টমেন্টস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক তাহিদ আহমদ চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্টার অ্যাডহেসিভস লিমিটেড এর প্রধান পরিচালন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, প্রধান আর্থিক কর্মকর্তা মোঃ মাইনুর রহমান ভুঁইয়া, ইবিএল  ইনভেস্টমেন্টস লিমিটেড এর প্রধান পরিচালন কর্মকর্তা উত্তম কুমার সাহা, এফ সি এ, সহ উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ডেইলি শেয়ারবাজার.কম/

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments