মঙ্গলবার, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদপূবালী ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের লেনদেনের তারিখ নির্ধারণ
spot_img
spot_img

পূবালী ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের লেনদেনের তারিখ নির্ধারণ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পূবালী ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের লেনদেনের তারিখ নির্ধারণ করা হয়েছে। বন্ডটির লেনদেন আগামীকাল ২৪ মার্চ, বৃহস্পতিবার শুরু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বন্ডটি আগামীকাল ডিএসইতে ’এন’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে। বন্ডটির ট্রেডিং কোড হবে “PBLBIND”। আর কোম্পানি কোড হবে ২৬০১০।

জানা গেছে, পূবালী ব্যাংকের বন্ডটি হবে আনসিকিউরড, কন্টিনজেন্ট-কনভার্টিবল ও ফুললি কিউমিলেটিভ বন্ড। এই বন্ডটি হবে বে-মেয়াদি।

বন্ডটির ৪৫০ কোটি টাকার লট প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বরাদ্দ করা হবে। বাকী ৫০ কোটি টাকা সংগ্রহ করা হবে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে।

প্রাইভেট প্লেসমেন্টে এ বন্ডের ইউনিট বা লট সরকারি আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড, ইসুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, সমবায় ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, সংগঠন, ট্রাষ্ট, স্বায়ত্তশাসিত কর্পোরেশনসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের মধ্যে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বরাদ্দ করা হবে।

বন্ডটির কুপন হার হবে ৬ থেকে ১০ শতাংশের মধ্যে।

আলোচিত বন্ডের অ্যারেঞ্জার, ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড।  আর এর ট্রাস্টির দায়িত্ব পালন করবে গ্রীন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments