
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে লিব্রা ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, আজ শেয়ারটির দর বেড়েছে ৬৫ টাকা বা ৭.১৯ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৯৬৯ টাকা দরে লেনদেন হয়।কোম্পানিটি ৭১০ বারে ১৬ হাজার ২৪৭টি শেয়ার লেনদেন করে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফু-ওয়াং ফুড লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৩০ পয়সা বা ৫.৮৬ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২৩ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
তৃতীয় স্থানে রয়েছে রংপুর ফাউন্ডারি লিমিটেড। আজ কোম্পানিটির দর ১০ টাকা ৭০ পয়সা বা ৫.৬১ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২০১ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সোনালী পেপার, ফু-ওয়াং সিরামিকস, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, এমবি ফার্মা, ফার্মা এইডস, হাক্কানি পাল্প ও মেঘনা সিমেন্ট লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.
































Recent Comments