ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ (ফুয়েল অ্যান্ড পাওয়ার) খাতের কোম্পানি সামিট পাওয়ার লিমিটেড বিপিডিবি থেকে মৌখিকভাবে বিদ্যুৎ ক্রয়ের অনুমতি পেয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি দুই বছরের জন্য “নো ইলেকট্রিসিটি নো পেইমেন্ট” ভিত্তিতে বিদ্যুৎ ক্রয়ের অনুমতি পেয়েছে। সামিট পাওয়ারের ১০২ মেগাওয়াট এইচএফও নারায়ণগঞ্জ (মদনগঞ্জ) পাওয়ার প্লান্ট থেকে বিপিডিবি বিদ্যুৎ ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। তবে কোম্পানিটি বিপিডিবি থেকে এখনও কোনো অফিশিয়াল চিঠি পায়নি। বিপিডিবি থেকে মৌখিকভাবে পাওয়ার প্লান্টটির বিদ্যুৎ উৎপাদনের নির্দেশ পেয়েছে। পাওয়ার প্লান্টে গত ২৪ মার্চ থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে।
উল্লেখ্য, গত বছরের পহেলা এপ্রিল পাওয়ার প্লান্টটির বিদ্যুৎ উৎপাদনের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। সামিট পাওয়ার আগামী দুই বছরের জন্য আবার পিপিএ চুক্তি সই করেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments