
ডেইলি শেয়ারবাজার ডেস্ক:
পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি সোমবার স্পট মার্কেটে যাচ্ছে। কোম্পানিগুলো হলো: ডেল্টা ব্র্যাক হাউজিং এবং রিলায়েন্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
জানা গেছে, আগামী ১১ মার্চ, বুধবার কোম্পানিগুলোর বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এর আগের দুই কার্যদিবস অর্থাৎ ৯ ও ১০ মার্চ স্পট মার্কেটে হবে এসব কোম্পানিগুলোর শেয়ার লেনদেন।
এ সময়ে ব্লক/অডলটে লেনদেন করা যাবে। আর রেকর্ড ডেটের কারণে আগামী ১১ মার্চ, বুধবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানিগুলো।
সূত্র: ডিএসই
























Recent Comments