বুধবার, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদশেফার্ডের সাড়ে ৬ কোটি শেয়ার বিক্রয়যোগ্য হচ্ছে আজ
spot_img
spot_img

শেফার্ডের সাড়ে ৬ কোটি শেয়ার বিক্রয়যোগ্য হচ্ছে আজ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি শেফার্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোক্তা পরিচালকদের প্রায় সাড়ে ৬ কোটি শেয়ার ব্রিকয়যোগ্য (লক ফ্রি) আজ রোববার (৮ মার্চ)।

তথ্যমতে, শেফার্ড ইন্ডাস্ট্রিজের আইপিও পূর্ব ১০ কোটি ৪২ লাখ ৫ হাজার ৯৮৬টি শেয়ার ছিল। এরমধ্যে উদ্যোক্তা/পরিচালকদের ছিল ৬ কোটি ৩৯ লাখ ৪১ হাজার ৮৭৪টি শেয়ার। যেগুলো পাবলিক ইস্যু রুলস অনুযায়ি, ৩ বছর লক-ইন যোগ্য। যে ৩ বছরের মেয়াদ শনিবার (৭ মার্চ) পূর্ণ হয়েছে। আজ শেয়ারগুলো বিক্রয়যোগ্য হয়েছে।

পাবলিক ইস্যু রুলস অনুযায়ি, উদ্যোক্তা/পরিচালক ও ১০ শতাংশ বা তার বেশি শেয়ারধারনকারীদের জন্য ৩ বছর লক-ইন প্রযোজ্য হবে। এছাড়া উদ্যোক্তা/পরিচালক ও ১০ শতাংশ বা তার বেশি শেয়ারধারনকারীদের হস্তান্তরকৃত শেয়ারে লক-ইন ৩ বছর, আইপিও অনুমোদনের ৪ বছর পূর্বে ইস্যুকৃত শেয়ারে ১ বছর, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ডের ক্ষেত্রে ১ বছর ও বাকি অন্যসব শেয়ারে ২ বছর লক-ইন রাখা হবে। আর আইপিওতে প্রাপ্ত যোগ্য বিনিয়োগকারীদের মোট শেয়ারের ৫০ শতাংশ লক-ইন থাকে। এরমধ্যে ২৫ শতাংশ শেয়ারে ৬ মাস ও বাকি ২৫ শতাংশ শেয়ারে ৯ মাস লক-ইন থাকে। আর সব শেয়ারে লক-ইন লেনদেনের প্রথম দিন থেকে হিসাবযোগ্য। তথ্যসূত্র: ডিএসই ও কোম্পানির প্রসপেক্টাস

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments