রবিবার, ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণসূচক ও লেনদেন বাড়লেও কমেছে শেয়ার দর
spot_img
spot_img

সূচক ও লেনদেন বাড়লেও কমেছে শেয়ার দর

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৩১ মার্চ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে বেড়েছে দৈনিক লেনদেনের পরিমাণ। দিন শেষে আজ ৩৫.৩৫ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ৩০ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৬ শতাংশ বা ৪.০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৭৫৭.৮৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৬৮.১১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮.৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪৭৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৪ টির, কমেছে ১৮৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৫.৩৫ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ২১ কোটি ৪৫ লাখ ২০ হাজার ৩০২টি শেয়ার ১ লাখ ৫২ হাজার ৮০৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ১১৬ কোটি ৯৪ লাখ ৬৫ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৩০ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৭ শতাংশ বা ১১.৫৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ৭৫৩.৭৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.০৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৪৬৩.৯৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫.৪৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ৪৬৫.৫৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১০৯ টির, কমে ২০৫ টির এবং অপরিবর্তিত রয় ৬৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২৮.৭৫ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ১৬ কোটি ৭১ লাখ ২২ হাজার ৫২টি শেয়ার ১ লাখ ৪৬ হাজার ১৫১ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৮০১ কোটি ৩২ লাখ ৮৩ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৩১৫ কোটি ৬১ লাখ ৮২ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৩ শতাংশ বা ২৫.৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৭৪৯.৬৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১০০ টির, কমেছে ১৬২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬১ কোটি ৫২ লাখ ৪ হাজার ২৫৯ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ২২ কোটি ৯৭ লাখ ৩১ হাজার ৯৪২ টাকা। অর্থাৎ সিএসইতে আজ লেনদেন বেড়েছে ৩৮ কোটি ৫৪ লাখ ৭২ হাজার ৩১৭ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments