ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৩ এপ্রিল রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও দৈনিক লেনদেনের পরিমাণ। দিন শেষে আজ ৩৪.০৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ৩ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২০ শতাংশ বা ১৪.০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৭৭১.৯১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৭০.৯৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৩.৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪৮৭.৯৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৯ টির, কমেছে ১৯৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৪.০৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ২০ কোটি ৯৮ লাখ ২২ হাজার ৭০৭টি শেয়ার ১ লাখ ২৮ হাজার ১৫১ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৮৩৬ কোটি ৬২ লাখ ৮৬ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ৩০ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৬ শতাংশ বা ৪.০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ৭৫৭.৮৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৪৬৮.১১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮.৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ৪৭৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৩৪ টির, কমে ১৮৩ টির এবং অপরিবর্তিত রয় ৬২ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩৫.৩৫ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ২১ কোটি ৪৫ লাখ ২০ হাজার ৩০২টি শেয়ার ১ লাখ ৫২ হাজার ৮০৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ১১৬ কোটি ৯৪ লাখ ৬৫ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ২৮০ কোটি ৩১ লাখ ৭৯ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩৫ শতাংশ বা ৭০.৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৮১৯.১৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৭৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১১৬ টির, কমেছে ১২৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১৮ কোটি ৮৭ লাখ ২৮ হাজার ৩৭৬ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৬১ কোটি ৫২ লাখ ৪ হাজার ২৫৯ টাকা। অর্থাৎ সিএসইতে আজ লেনদেন কমেছে ৪২ কোটি ৬৪ লাখ ৭৫ হাজার ৮৮৩ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.


































Recent Comments