
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয় কোম্পানির শেয়ার লেনদেন আগামীকাল ৬ এপ্রিল, বুধবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, উত্তরা ব্যাংক লিমিটেড, রবি আজিয়াটা লিমিটেড, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, ব্যাংক এশিয়া লিমিটেড এবং ব্র্যাক ব্যাংক লিমিটেড।
এর আগে কোম্পানিগুলোর শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করেছিল। আজ কোম্পানিগুলোর শেয়ার স্পট মা্র্কেটে লেনদেন শেষ হবে।
রেকর্ড ডেটের পর আগামী ৭ এপ্রিল, বৃহস্পতিবার থেকে কোম্পানিগুলোর লেনদেন পুনরায় চালু হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.
































Recent Comments