বৃহস্পতিবার, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণঅব্যাহত দর পতনে নি:স্ব হচ্ছে বিনিয়োগকারীরা
spot_img
spot_img

অব্যাহত দর পতনে নি:স্ব হচ্ছে বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৬ এপ্রিল বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও দৈনিক লেনদেনের পরিমাণ। দিন শেষে আজ ১১.৭৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ৬ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৭ শতাংশ বা ৩১.৮১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৬৬২.৪৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৫৬.২২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫.৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৪৫৯.০৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৪ টির, কমেছে ২৯৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১১.৭৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ১২ কোটি ৪২ লাখ ১৮ হাজার ৮৩৩টি শেয়ার ৯৮ হাজার ২৭৯ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৪৮৮ কোটি ৯৮ লাখ ১ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৫ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৬ শতাংশ বা ২৪.৬১ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ৬৯৪.৩০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.২৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৪৬০.৭৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.০৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ৪৬৪.৬২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৫১ টির, কমে ২৮৬ টির এবং অপরিবর্তিত রয়ে ৪৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৩.৩৮ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ১৩ কোটি ৯১ লাখ ৯৫ হাজার ১৪২টি শেয়ার ১ লাখ ৪ হাজার ৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৫৭৫ কোটি ৮৩ লাখ ১২ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৮৬ কোটি ৮৫ লাখ ১১ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩৯ শতাংশ বা ৭৭.২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৫৬৯.১২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৭৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৫১ টির, কমেছে ১৯৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২২ কোটি ৪৮ লাখ ৭৭ হাজার ৯২৬ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১২ কোটি ৩৩ লাখ ৩৫ হাজার ৮৫৭ টাকা। অর্থাৎ সিএসইতে আজ লেনদেন বেড়েছে ১০ কোটি ১৫ লাখ ৪২ হাজার ৬৯ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments