
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে ৫১টির দর বেড়েছে, ৩২৪টির দর কমেছে এবং ১০টির দর অপরিবর্তিত রয়েছে। সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর বেড়েছে সদ্য তালিকাভুক্ত হওয়া জেএমআই হসপিটালের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সপ্তাহের শুরুতে জেএমআই হসপিটালের উদ্বোধনী দর ছিল ২২ টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩৫ টাকা ৩০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ১৩ টাকা ৩০ পয়সা বা ৬০.৪৫ শতাংশ। এর মাধ্যমে জেএমআই হসপিটাল ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধি শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর সিএপিএমবিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৯.০ শতাংশ, মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের ৭.৭৮ শতাংশ, বিকন ফার্মার ৭.২৮ শতাংশ, রংপুর ফাউন্ড্রির ৫.৮০ শতাংশ, নাহি অ্যালুমিনিয়ারেম ৫.৪০ শতাংশ, লাফার্জহোলসিমের ৫.২০ শতাংশ, কাট্টলী টেক্সটাইলের ৫.১২ শতাংশ, সী পার্ল হোটেলের ৪.৭০ শতাংশ এবং বিবিএস কেবলসের ৪.৪০ শতাংশ দর বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.
































Recent Comments