মঙ্গলবার, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণইতিবাচক ধারায় সপ্তাহ শুরু
spot_img
spot_img

ইতিবাচক ধারায় সপ্তাহ শুরু

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১০ এপ্রিল রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও দৈনিক লেনদেনের পরিমাণ। দিন শেষে আজ ৫৭.২৫ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ১০ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩১ শতাংশ বা ২১.২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৬৬২.৪৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৫৯.৮১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬.৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪৫৮.৫১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১৭ টির, কমেছে ১১০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৫৭.২৫ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ১৩ কোটি ৩০ লাখ ৮৩ হাজার ৪১৫টি শেয়ার ১ লাখ ৮ হাজার ৬৭৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৬৪৩ কোটি ৫৬ লাখ ৯৭ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৭ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩১ শতাংশ বা ২১.২৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ৬৪১.২৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৬১ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৪৫৩.৬০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭.৪৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ৪৫১.৫৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৯৯ টির, কমে ২৩০ টির এবং অপরিবর্তিত রয় ৫২ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২৫.৯৮ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ১৩ কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ৯৮৮টি শেয়ার ৯৯ হাজার ৫৭৬ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৫১৫ কোটি ৬৪ লাখ ৩৯ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১২৭ কোটি ৯২ লাখ ৫৮ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২৭ শতাংশ বা ৫৩.৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৫৫৫.৪৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৬১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১২০ টির, কমেছে ১০৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১৫ কোটি ৬২ লাখ ২৩ হাজার ২০৯ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১৮ কোটি ৪০ লাখ ২০ হাজার ২৬৯ টাকা। অর্থাৎ সিএসইতে আজ লেনদেন কমেছে ২ কোটি ৭৭ লাখ ৯৭ হাজার ৬০ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments