শনিবার, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদকৃষিবিদ সিডের লেনদেন শুরু
spot_img
spot_img

কৃষিবিদ সিডের লেনদেন শুরু

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: স্মল ক্যাপিটাল প্লাটফর্মে কোয়ালিফাইড ইনভেস্টর অফার (কিউআইও) প্রক্রিয়া সম্পন্ন করা এসএমই খাতের কোম্পানি কৃষিবিদ সিড লিমিটেডের লেনদেন আজ  ১২ এপ্রিল, মঙ্গলবার শুরু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড “KBSEED” হবে। আর কোম্পানি কোড ৬৯০০৫ হবে। কোম্পানিটির গত ১০ এপ্রিল কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআইও) বরাদ্দপ্রাপ্ত শেয়ার বিনিয়োগকারীদের বিওতে জমা হয়েছে।

কৃষিবিদ সিড পুঁজিবাজার থেকে ১১ কোটি ৬০ লাখ টাকা উত্তোলন করেছে। কোম্পানির চাহিদার বিপরীতে ২৯ কোটি ৪৩ লাখ ৫০ হাজার টাকার আবেদন জমা দিয়েছে ৭২ যোগ্য বিনিয়োগকারী। অর্থাৎ চাহিদার বিপরীতে কৃষিবিদ সিডে ২.৫৪ গুণ বেশি আবেদন জমা পড়েছে। প্রতিটি যোগ্য বিনিয়োগকারীকেই প্রো-রাটার ভিত্তিতে শেয়ার বরাদ্দ দেওয়া হয়েছে।

এর আগে কোম্পানিটি গত ২৪ মার্চ থেকে ২০ মার্চ পরযন্ত কিউআই আবেদন সম্পন্ন করে।গত ৩১ জানুয়ারি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি কোম্পানিটির আবেদন অনুমোদন করেছে।

বিএসইসি সূত্র জানায়, কোম্পানিটি কিউআইও এর মাধ্যমে অভিহিত মূল্য ১০ টাকা দামে ১ কোটি ১৬ লাখ শেয়ার ইস্যু করবে। এর মাধ্যমে বাজার থেকে ১১ কোটি ৬০ টাকা সংগ্রহ করবে। কিউআইও’র মাধ্যমে উত্তোলন করা টাকা কোল্ড স্টোরেজ, স্টোরেজ বিল্ডিং, বীজ গবেষণা ও উন্নয়ন কেন্দ্র স্থাপন এবং ইস্যু ব্যবস্থাপনা খাতে ব্যয় করবে।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিক শেষে ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬০ পয়সা। পুন:মূল্যায়ন সঞ্চিতি ছাড়া ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ৬০ পয়সা।

উল্লেখ্য, এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানিটি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এসবিএল ক্যাপিটাল লিমিটেড।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments