মঙ্গলবার, ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তর্জাতিক শেয়ারবাজারকরোনা আতঙ্কে বিশ্বজুড়ে শেয়ারবাজারে ধস
spot_img
spot_img

করোনা আতঙ্কে বিশ্বজুড়ে শেয়ারবাজারে ধস

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী করোনাভাইরাস। পাশাপাশি সউদী নেতৃত্বাধীন ওপেকের সঙ্গে রাশিয়ার মতবিরোধের জেরে ২৯ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে অপরিশোধিত তেলের দাম। ফলশ্রæতিতে জ্বালানি প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দরেও বড় ধস দেখা গেছে। আজ দিনের শুরুতেই জাপানের নিক্কেই ২২৫-এর সূচক নেমে গেছে ৬ দশমিক ১ শতাংশ। বড় পতন ঘটেছে অস্ট্রেলিয়াতেও। এদিন দেশটির এএসএক্স ২০০-এর সূচক কমেছে প্রায় ৬ শতাংশ।

এরই মধ্যে করোনাভাইরাস আতঙ্কের প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ব অর্থনীতিতে। পড়ে গেছে তেলের দাম, নিম্নমুখী বিশে^র প্রধান প্রধান সব শেয়ারবাজারও। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারের প্রধান তিনটি সূচকেই দরপতন হয়েছে ১ দশমিক ৫ শতাংশের বেশি। অন্যদিকে, লন্ডনের এফটিএসই সূচকের পতন গিয়ে ঠেকেছে প্রায় ২ দশমিক ৩ শতাংশ। এক্ষেত্রে চীনে যেসব প্রতিষ্ঠানের বিক্রি বেশি, তারাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

অস্ট্রেলিয়ার বাজারে তেল-গ্যাস অনুসন্ধানী প্রতিষ্ঠান অয়েল সার্চের শেয়ারের দর কমে গেছে প্রায় ৩১ শতাংশ। সেখানে সান্তোসের দর পড়েছে অন্তত ২৭ শতাংশ। এছাড়া, চীনের সাংহাই কম্পোজিটের শেয়ারের দর কমেছে প্রায় ২ শতাংশ এবং হংকংয়ের হ্যাং সেং-এর সূচক কমেছে ৩ দশমিক ৭ শতাংশ।

গত শনিবার বছরের প্রথম দুই মাসে বাণিজ্যিক লেনদেনের হিসাব প্রকাশ করেছে চীন। এসময়ে তাদের রফতানি কমে গেছে প্রায় ১৭ দশমিক ২ শতাংশ এবং আমদানি কমেছে ৪ শতাংশ। এতে নভেল করোনাভাইরাসের উৎস দেশটিতে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ৭ দশমিক ১ বিলিয়ন ডলার।

করোনার প্রভাব পড়েছে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জাপানেও। ২০১৯ সালের চতুর্থ প্রান্তিকের প্রবৃদ্ধি তাদের বার্ষিক প্রবৃদ্ধির হার ৭ দশমিক ১ শতাংশের চেয়ে কম হয়েছে।

সূত্র: বিবিসি

ডেইলি শেয়ারবাজার.কম/ এওয়াইএমএ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments