শনিবার, ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদসাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৭ খাতে
spot_img
spot_img

সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৭ খাতে

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ২০ খাতের মধ্যে ১৭ খাতের শেয়ারদরই কমেছে। দর কমাতে ১৭ খাতের বিনিয়োগকারীরা সাপ্তাহিক রিটার্নে লোকসানে রয়েছেন। ইবিএল সিকিউরিটিজের সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য পাওয়া গেছে।

সাপ্তাহিক রিটার্নে লোকসানে থাকা খাতগুলো হলো: ট্যানারী, সেবা ও আবাসন, তথ্যপ্রযুক্তি, ব্যাংক, টেলিকমিউনিকেশন, বস্ত্র, সাধারণ বিমা, সিরামিক, আর্থিক, মিউচুয়াল ফান্ড, সিমেন্ট, জীবন বিমা, বিদ্যুৎ ও জ্বালানি, ভ্রমণ ও অবকাশ, প্রকৌশল, খাদ্য ও আনুষঙ্গিক এবং বিবিধ খাত।

খাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি লোকসানে রয়েছেন ট্যানারী খাতের বিনিয়োগকারীরা। এখাতের বিনিয়োগকারীরা লোকসান গুনছেন ২.৮০ শতাংশ।

দ্বিতীয় সর্বোচ্চ লোকসানে রয়েছেন সাধারণ সেবা ও আবাসন খাতের বিনিয়োগকারীরা। এখাতের বিনিয়োগকারীরা লোকসান গুনছেন ২.৬০ শতাংশ।

তৃতীয় সর্বোচ্চ লোকসানে রয়েছেন তথ্যপ্রযুক্তি খাতের বিনিয়োগকারীরা। এখাতের বিনিয়োগকারীরা লোকসান গুনছেন ২.৪০ শতাংশ।

এছাড়া, বিনিয়োগকারীরা লোকসান গুণছেন ব্যাংক খাতে ১.৯০ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ১.৯০ শতাংশ, বস্ত্র খাতে ১.৬০ শতাংশ, সাধারণ বিমা খাতে ১.৬০ শতাংশ, সিরামিক খাতে ১.৪০ শতাংশ, আর্থিক খাতে ১.২০ শতাংশ, মিউচুয়াল ফান্ড খাতে ১.২০ শতাংশ, সিমেন্ট খাতে ১.২০ শতাংশ, সিমেন্ট খাতে ১.১০ শতাংশ, জীবন বিমা খাতে ০.৯০ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ০.৯০ শতাংশ, ভ্রমণ ও অবকাশ খাতে ০.৬০ শতাংশ, প্রকৌশল খাতে ০.৩০ শতাংশ, খাদ্য ও আনুষঙ্কি খাতে ০.১০ শতাংশ, বিবিধ খাতে ০.১০ শতাংশ।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments