
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কন্টিনেন্টাল ইন্সুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জানুয়ারি,২২-মার্চ,২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ইপিএস বেড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, প্রথম প্রান্তিকে (জানুয়ারি,২২-মার্চ,২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৫০ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ০.৪৮ টাকা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২০.৯২ টাকা।গত অর্থবছরের একই সময়ে ছিল ২০.৩২ টাকা।
শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.১১ টাকা। গত অর্থবছরের একই সময়ে ছিল ০.১৫ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.




























Recent Comments