ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের ৩ ঘণ্টার মধ্যে বিক্রেতা সংকটে পড়েছে ৩ কোম্পানির শেয়ারে। যার ফলে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। কোম্পানিগুলো হচ্ছে- অ্যাপেক্স স্পিনিং, গ্লোবাল হেভি কেমিক্যাল ও ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেড।

তথ্যমতে, আজ বেলা ১টা ২০মিনিট পর্যন্ত অ্যাপেক্স স্পিনিং মিলসের স্ক্রিনে ২৫ হাজার ৫২৩টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। এ সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১২৭ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ১১৫ টাকা ৯০ পয়সা।।
এদিকে একই সময়ে গ্লোবাল হেভি কেমিক্যালের স্ক্রিনে ২৯টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩২ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ২৯ টাকা ৮০ পয়সা।
অন্যদিকে, ইন্টারন্যাশনাল লিজিংয়ের স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।


































Recent Comments