ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে তফসিলি ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠক শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক কাজী সানাউল হক বলেন, বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী পুঁজিবাজারে বিনিয়োগের উদ্দেশ্যে গঠিত ফান্ড থেকে অনেক ব্যাংক বিনিয়োগ শুরু করে দিয়েছে। বাকিগুলো পর্যায়ক্রমে পুঁজিবাজারে বিনিয়োগ করবে।

আজ মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর নিকুঞ্জে অবস্থিত ডিএসইর নতুন ভবনে তালিকাভুক্ত ব্যাংকের এমডিদের সাথে বৈঠক বসেন ডিএসই।
ডিএসইর এমডি বলেন, আজকে ব্যাংকের এমডিদের সঙ্গে ইতিবাচক বৈঠক হয়েছে। পুঁজিবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগের ক্ষেত্রে অল্পকিছু সমস্যা রয়েছে যা দূর করা হচ্ছে। আমরা তাদেরকে শেয়ারবাজারে সাপোর্ট দেওয়ার জন্য বলেছি। একইসঙ্গে বিনিয়োগ করার ক্ষেত্রে কোন সমস্যা দেখা দিলে, তা জানানোর জন্য বলেছি। যা বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সমাধান করা হবে।
তিনি বলেন, বেশ কিছুদিন ধরে শেয়ারবাজার নেতিবাচক ছিল। কিন্তু প্রধানমন্ত্রীর কিছু নির্দেশনার পরে শেয়ারবাজার ঘুরে দাঁড়ায়। তবে সম্প্রতি করোনাভাইরাস ইস্যুতে শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব দেখা দেয়। এই অবস্থায় ব্যাংকগুলোর শেয়ারবাজারে বিনিয়োগের অবস্থা জানতে আজকে বৈঠক করা হয়।
কাজী সানাউল হক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে বাংলাদেশ ব্যাংক অন্যান্য ব্যাংকগুলোকে শেয়ারবাজারে বিনিয়োগের সুযোগ করে দেয়। আজকের বৈঠকে প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে ব্যাংকগুলোকে বিনিয়োগের আহ্বান করেছি। তারাও বিনিয়োগে আন্তরিক। তাই শেয়ারবাজারে দ্রুত ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
ডেইলি শেয়ারবাজার.কম/এম এইচ





























Recent Comments