
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ৩১ মার্চ, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার টেক্সটাইলস লিমিটেড। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির আয় বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪৭পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ১ টাকা ০৫ পয়সা।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ৭ টাকা ১৫ পয়সা। গত বছরের একই সময়ে ১ টাকা ৮৪ পয়সা আয় হয়েছিল।
গত ৩১ মার্চ, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৪৩ টাকা ৮৪ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ


































Recent Comments