বুধবার, ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়মানবজমিন সম্পাদকসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা : আসক এর উদ্বেগ
spot_img
spot_img

মানবজমিন সম্পাদকসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা : আসক এর উদ্বেগ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: 

আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পক্ষ থেকে মানবজমিনের সম্পাদকসহ ৩২ জনের বিরুদ্ধে মামলায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। আসক মনে করে, এ ধরনের মামলা গণমাধ্যমের স্বাধীনতাকে ক্ষুণ্ন করে এবং সাংবাদিকেদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সংগঠনটির নির্বাহী পরিচালক শীপা হাফিজার সই করা গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ উদ্বেগের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও ওরফে পিউকে গ্রেফতার সংক্রান্ত ঘটনায় একটি সংবাদ প্রকাশের কারণে দৈনিক ‘মানবজমিন’ সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ ৩২ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় আসক গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং মামলাটি দ্রুত প্রত্যাহারের দাবি জানাচ্ছে।

আসক এর পক্ষ বলা হয়, বিভিন্ন গণমাধ্যমসূত্রে জানা যায় ৯ মার্চ (সোমবার) রাতে মাগুরা-১ আসনের সরকারদলীয় সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর মানহানির অভিযোগ করে নিজে বাদী হয়ে শেরেবাংলা থানায় এ মামলা দায়ের করেন। এরই মধ্যে গণমাধ্যমকে মানবজমিনের সম্পাদক বলেছেন, তার পত্রিকার প্রতিবেদনে কারও নাম উল্লেখ করা হয়নি। তাই কারও মানহানি হওয়ারও সুযোগ নেই। অন্যদিকে এ মামলা করার পর থেকে অন্যতম অভিযুক্ত আলোকচিত্র সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের সন্ধান পাওয়া যাচ্ছে না জানিয়ে থানায় জিডি করেছে তার পরিবার।

আসক কাজলকে দ্রুত খুঁজে বের করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছে।

আসক মনে করে, এ ধরনের মামলা গণমাধ্যমের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে এবং সাংবাদিকেদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে।

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে শুরু থেকেই আসক উদ্বেগ প্রকাশ করে আসছে কেননা আইনটির বেশ কয়েকেটি ধারা জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সাথে অসামঞ্জস্য এবং মানুষকে হয়রানির উদ্দেশে সহজে ব্যবহার করা যায়। আইনটি অনুমোদনের পর থেকে বেশ কয়েকটি ঘটনায় এ আশঙ্তা সত্য প্রমাণিত হয়েছে।

আসক মনে করে, এ আইনটি গভীরভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন আনা অত্যাবশ্যকীয়।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments