
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: তৃতীয় প্রান্তিক (৩১মার্চ’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে প্রকাশিত ইপিএসে সংশোধন এনেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত মীর আখতার হোসেন লিমিটেড। কোম্পানি সূত্রে জানা যায়, অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ভুলবশত জেনারেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ব্যয় ২০ লাখ ২২ হাজার ৮০৯ টাকা পজেটিভ ফিগারে দেখানো হয়েছে যা মূলত নেগেটিভ ফিগার হবে। অর্থাৎ জেনারেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স ভুলবশত আয় হিসেবে দেখানো হয়েছে যা সংশোধন করেছে মীর আখতার হোসেন লিমিটেড।
প্রান্তিক প্রতিবেদনের এই সংশোধনের ফলে কোম্পানির শেয়ার প্রতি আয়ে (ইপিএস) সংশোধন করা হয়েছে। এক্ষেত্রে ইপিএস ১.৮৩ টাকার পরিবর্তে ১.৮০ টাকা হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.
































Recent Comments