রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়আবদুল গাফফারের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
spot_img
spot_img

আবদুল গাফফারের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: প্রখ্যাত সাংবাদিক, কালজয়ী একুশে গানের রচয়িতা ও সাহিত্যিক আবদুল গাফফার চৌধুরী মারা গেছেন। আজ বৃহস্পতিবার, ১৯ মে লন্ডনের বার্নেট হাসপাতালে স্থানীয় সময় সকাল ৬টা ৪০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী প্রয়াত আবদুল গাফফার চৌধুরীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৬ বছর। এ বর্ষীয়ান লেখক ও সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments