মঙ্গলবার, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তর্জাতিক শেয়ারবাজারঘুরে দাঁড়িয়েছে বিশ্ব শেয়ারবাজার: এশিয়ায় ব্যাপক চাঙ্গা
spot_img
spot_img

ঘুরে দাঁড়িয়েছে বিশ্ব শেয়ারবাজার: এশিয়ায় ব্যাপক চাঙ্গা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: দরপতন থেকে বেরিয়ে এসে ঘুরে দাঁড়িয়েছে বিশ্ব শেয়ারবাজার। আমেরিকা ও ইউরোপ মন্দা পরিস্থিতি থেকে বেরিয়ে উত্থানে সপ্তাহের শেষ দিন পার করেছে। অন্যদিকে ব্যাপক চাঙ্গাভাবে রয়েছে এশিয়ার শেয়ারবাজার। নিম্নে বিশ্বের বিভিন্ন দেশের শেয়ারবাজারের চিত্র তুলে ধরা হলো:

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার:  উত্থানে শেষ দিন পারলেও সপ্তাহজুড়ে মন্দাবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ শেয়ারবাজার। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার ডাউ জোন্সের সূচক সপ্তাহের শেষ কার্যদিবসে ০.০৩ শতাংশ বা ৮.৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩১২৬১.৯০ পয়েন্ট। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ২.৯০ শতাংশ কমেছে। এসঅ্যান্ডপি ৫০০ ইনডেক্স ০.০১ শতাংশ বা ০.৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩৯০১.৩৬ পয়েন্টে। সপ্তাহজুড়ে এসঅ্যান্ডপি’র সূচক ৩.০৫ শতাংশ কমেছে। নাসডাক কম্পোজিট সূচক আগের দিনের চেয়ে ০.৩০ শতাংশ বা ৩৩.৮৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১৩৫৪.৬২ পয়েন্টে। সপ্তাহজুড়ে নাসডাকের সূচক ৩.৮২ শতাংশ কমেছে। নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের সূচক আগের দিনের চেয়ে ০.৩০ শতাংশ বা ৪৫.১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫০৮০.৯৮ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.১৬ শতাংশ কমেছে।

ইউরোপের শেয়ারবাজার:  যুক্তরাষ্ট্রের চেয়ে অপেক্ষাকৃত ভালো অবস্থায় রয়েছে ইউরোপের বেশিরভাগ শেয়ারবাজার। যুক্তরাজ্যের এফটিএসই-১০০ ইনডেক্স গত সপ্তাহের শেষ কার্যদিবসে ১.১৯ শতাংশ বা ৮৭.২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭৩৮৯.৯৮ পয়েন্টে। সপ্তাহজুড়ে এফটিএসই-১০০ সূচক ০.৩৮ শতাংশ কমেছে। জার্মানির শেয়ারবাজার ডেক্স ইনডেক্স এর সূচক আগের দিনের চেয়ে ০.৭২ শতাংশ বা ৯৯.৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৯৮১.৯১ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৩৩ শতাংশ কমেছে। ফ্রান্সের সিএসি-৪০ ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২০ শতাংশ বা ১২.৫৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬২.৮৫ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.২২ শতাংশ কমেছে। ইতালির স্টক এক্সচেঞ্জ এফটিএসই এমআইবি ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১২ শতাংশ বা ২৯.৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৪০৯৫ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.১৯ শতাংশ বেড়েছে।

এশিয়ার শেয়ারবাজার:  মিশ্র অবস্থায় রয়েছে এশিয়ার শেয়ারবাজার। গত সপ্তাহের শেষ কার্যদিবসে জাপানের শেয়ারবাজার নিক্কি ২২৫ এর সূচক আগের দিনের চেয়ে ১.২৭ শতাংশ বা ৩৩৬.১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৬৭৩৯.০৩ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.২৮ শতাংশ বেড়েছে। হংকংয়ের শেয়ারবাজার হ্যাং সেং এর সূচক আগের দিনের চেয়ে ২.৯৬ শতাংশ বা ৫৯৬.৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২০৭১৭.২৪ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ৪.১১ শতাংশ বেড়েছে। চীনের শেয়ারবাজার সাংহাই সী কম্পোজিটের সূচক আগের দিনের তুলনায় ১.৬০ শতাংশ বা ৪৯.৬০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩১৪৬.৫৭ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ২.০২ শতাংশ বেড়েছে। ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স-৩০ ইনডেক্স আগের দিনের চেয়ে ২.৯১ শতাংশ বা ১৫৩৪.১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৪৩২৬.৩৯ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ২.৯০ শতাংশ বেড়েছে। এছাড়া সিঙ্গাপুরের এফটিএসই স্ট্রেট টাইম ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৫৬ শতাংশ বা ৪৯.৮৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩২৪০.৫৮ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ‍১.৫৫ শতাংশ বেড়েছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./রু

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments