শনিবার, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদফেসবুক পেজ খুলবে বিএসইসি
spot_img
spot_img

ফেসবুক পেজ খুলবে বিএসইসি

ডেইলি মেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারনিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে আসছে একটি শ্রেণী প্রতাক চক্র। এই অপপ্রচার ও প্রতারণারোধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পেজ চালু করবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

জানা যায়, গুজব থেকে রক্ষাসহ বিনিয়োগকারীদের সচেতনতা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।  নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, সম্প্রতি বিএসইসির নামে বিভিন্ন পেজ খুলে গুজব ছড়িয়ে সাধারণ বিনিয়োগকারীদের সঙ্গে একটি শ্রেণি প্রতারণা করে আসছে। এ চক্রের প্রতারণা রোধে বিএসইসি ফেসবুক পেজ ও লিংকডইন আইডি খোলার উদ্যোগ নিয়েছে।

বিএসইসি বলছে, সম্প্রতি দেখা গেছে বেআইনিভাবে কমিশনের নাম ও লোগো ব্যবহার করে ফেসবুকে https://www.facebook.com/bsecbangladesh ও https://www.facebook.com/SECBD/ পেজ ব্যবহার করে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা হচ্ছে।

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে সিকিউরিটিজের দর উত্থান-পতনে প্রভাবিত করার জন্য গুজব ছড়ানোর দায়ে মাহবুবুর রহমান নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বিনিয়োগকারীদের প্রভাবিত করার কাজে ব্যবহৃত বিভিন্ন ফেসবুক পেজ বন্ধ করা হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments