ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৫ কোম্পানি। কোম্পানিগুলোর সমাপ্ত সময়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সংশ্লিষ্ট সুত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) লিমিটেড: তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৩১ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১.১৭ টাকা। এছাড়া নয় মাসে (জুলাই’২১-মার্চ’২২) কোম্পানিটির ইপিএস হয়েছে ১১.৫৯ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২.৮৩ টাকা।
এদিকে শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ১৭.৭৬ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৯.৫৮ টাকা।
এছাড়া, শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৬৯.৩১ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৬০.২৮ টাকা।
আরামিট লিমিটেড: তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.০১ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১.০৩ টাকা। এছাড়া নয় মাসে (জুলাই’২১-মার্চ’২২) কোম্পানিটির ইপিএস হয়েছে ৫.১৩ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৩.২২ টাকা।
এদিকে শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ৭.০৭ টাকা এবং শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৭৩.১৮ টাকা।
এস.এস. স্টিল লিমিটেড: তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৬৩ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.৬৯ টাকা। এছাড়া নয় মাসে (জুলাই’২১-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২.১৩ টাকা।
তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৩.৭১ টাকা।
সিলকো ফার্মাসিটিক্যালস লিমিটেড: তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৩৩ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.৩২ টাকা। এছাড়া নয় মাসে (জুলাই’২১-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০.৮০ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.৭৭ টাকা।
তৃতীয় প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ১.৩১ টাকা।গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১.৭৯ টাকা।
কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২১.৯৮ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২১.৯৫ টাকা।
আরামিট সিমেন্ট লিমিটেড: তৃতীয় প্রান্তিকে ৯ মাসে (জুলাই,২১-মার্চ,২২) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭ টাকা ৬২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৪৮ পয়সা।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (EPS) হয়েছে ৩.৫০ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির আয় হয়েছিল ৭২ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২১ টাকা ৫৭ পয়সা। গত বছর একই সময় ২৯.১৩ টাকা ছিল।
এছাড়া, তৃতীয় প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ৫.২৪ টাকা।গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৫.৪৩ টাকা।
































Recent Comments