
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত মিথুন নিটিং এন্ড ডাইং লিমিটেড সমাপ্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিটির কারখানা বন্ধ থাকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের শেয়ার প্রতি আয় (ইপিএস) ও নেট অপারেটিং ক্যাশ ফ্লোর তথ্য নেই।
তথ্যমতে, কোম্পানিটির কারখানার কার্যক্রম বন্ধ থাকায় চলতি হিসাববছরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) এবং শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য শূন্য ছিলো।
এ বিষয়ে মিথুন নিটিং এন্ড ডাইংয়ের কোম্পানি সচিব মোহাম্মদ সোহেল রানা ডেইলি শেয়ারবাজার ডটকমকে বলেন, কোম্পানির সকল কার্যক্রম বন্ধ থাকায় ইপিএস ও ক্যাশ ফ্লোর নীল হয়েছে।
উল্লেখ্য, গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির এনএভি ছিল ৩ টাকা ১৮ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ


































Recent Comments